শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সৌদি থেকে ফিরছে ১২ হাজার বাংলাদেশি শ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত ১২ হাজারেরও বেশি বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে আসছেন। তারা সৌদি সরকারের সাধারণ ক্ষমা পেয়েছেন। ইতোমধ্যে মঙ্গলবার পর্যন্ত রিয়াদে মোট সাত হাজার ৩০৯ জন আউট পাস সংগ্রহ করেছেন। আর জেদ্দা থেকে মঙ্গলবার পর্যন্ত চার হাজার ৮৫৫ জন ‘আউট পাস’ নিয়েছেন বলে জানা গেছে।

ভিসার মেয়াদ শেষের পরও যারা অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের বিনা শাস্তিতে দেশে ফিরতে ৩০ জুন পর্যন্ত ৯০ দিনের এ সুযোগ ২০ মার্চ ঘোষণা করে সৌদি সরকার। এ ঘোষণার পর অবৈধ বাংলাদেশিদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।

জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন বলেন, অবৈধরা এ সুযোগ নিয়ে সৌদি আরব না ছাড়লে তাদের জেল-জরিমানা হবে। আর যারা এ সুযোগ নেবেন, তাদের কোনো শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ দেয়া হবে। এমনকি ভবিষ্যতে কাজ নিয়ে আবারও বৈধভাবে সৌদি আরবে আসার সুযোগ থাকবে তাদের।

অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে এরই মধ্যে টাস্কফোর্স গঠন করেছে সৌদি সরকার। প্রচারণা চালাতে কাজ করছে সরকারের ১৯টি সংস্থা। এছাড়া বেশকিছু হাজতখানাও স্থাপন করা হয়েছে। তিন মাসের এ অভিযানে অন্তত ১০ লাখ অবৈধ প্রবাসী সৌদি ছাড়বেন বলে দেশটির কর্মকর্তারা ধারণা করছেন।

সৌদি আরবে সর্ববৃহৎ স্বর্ণখনি উদ্বোধন কাল

বাদশাহর ছেলে যুক্তরাষ্ট্রে সৌদির নতুন রাষ্ট্রদূত

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ