বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

কাশ্মীরে সেনাক্যাম্পে হামলা; ৩ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাক্যাম্পে হামলায় তিন সেনাসদস্য নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সেনা কর্মকর্তা, বাকি দুজন জওয়ান। এ সময় গুলিতে হামলাকারী দুজনও মারা গেছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাশ্মীরের কুপওয়ারা জেলার সেনাক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তান-ভারত সীমান্তরেখার কাছাকাছি এই সেনাক্যাম্পে জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় চার ঘণ্টা গোলাগুলি চলে।

সেনা সূত্র জানিয়েছে, ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।

গত বছর উরিতে এ ধরনের একটি হামলায় ১৯ সেনাসদস্য নিহত হয়েছিলেন। ওই হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছিল বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়। এ ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

স্বাধীনতা আন্দোলনে যোগ দিলো কাশ্মীরের মেয়েরাও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ