শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেয়িামের নাম পাল্টে দিলেন ঠিকাদার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হঠাৎ করেই নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেয়িামের নাম পাল্টে ‘নড়াইল জেলা স্টেডিয়াম’ করা হয়েছে!

স্টেডিয়ামের দক্ষিণপাশে নবনির্মিত গেটে ইতিমধ্যে ‘‘নড়াইল জেলা স্টেডিয়াম, নড়াইল’’ নামে একটি ফলকও স্থাপন করা হয়েছে। এ নিয়ে নড়াইলবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে, ঠিকাদারের ভুলে এমনটি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার দ্বায়িত্বপ্রাপ্তরা।

জানাগেছে, মহান স্বাধীনতা যুদ্ধের র্সূয্য সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মস্থান নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রাম। বর্তমানে ওই গ্রামের নাম নূর মোহাম্মদ নগর করা হয়েছে।

নড়াইল জেলা শহরের একমাত্র স্টেডিয়ামটি বহু বছর আগেই ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম’ নামে নামকরণ করা হয়েছিল।

এ বিষয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাতি জামাই আসাদ রহমান সাংবাদিকদের জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার ভিন্ন নামের নাম ফলক স্থাপনের বিষয়টি দেখেছেন। এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের সাথেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু বলেছেন, ‘ঠিকাদারের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি থাকেন ঢাকায়। কাজটি করার সময় স্টেয়িামের নাম কি তা অবশ্যই জানেন। কিন্তু কেন এমন ভুল করলো জানা নেই।’

এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান জানিয়েছেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে ওই স্টেডিয়ামের নামকরণটি নিজেই উদ্যোগ নিয়ে করেছিলেন। এখন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামেই আছে। তবে হয়তো ঠিকাদার ভুলকরে নড়াইল জেলা স্টেডিয়ামের সাইনবোর্ডটি লাগিয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

 

বিশ্বের সবচেয়ে বেশি গরু ভারতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ