বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

নেতানিয়াহুর ফোন ধরছেন না জার্মান পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গেব্রিয়েল তার ফোন ধরছেন না। গেব্রিয়েলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করার পর থেকেই নেতানিয়াহু সম্পর্ক স্বাভাবিক করার জন্য ফোনে চেষ্টা করছেন, কিন্তু জার্মান পররাষ্ট্রমন্ত্রী তাতে সাড়া দিচ্ছেন না।

জার্মান পত্রিকা 'বিল্ড'-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, "আমি বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করেছি। কিন্তু গেব্রিয়েল ফোনের জবাব দিচ্ছেন না।"

সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গেব্রিয়েল ইসরাইলের সাবেক সেনাদের সংগঠন 'ব্রেকিং দ্যা সাইলেন্স'-এর সদস্যদের সঙ্গে বৈঠক করায় তার সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করে দেন নেতানিয়াহু। এর ফলে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

'ব্রেকিং দ্যা সাইলেন্স' গ্রুপটি ইসরাইলের অবৈধ সরকারের সম্প্রসারণকামী নীতির বিরোধিতা করে আসছে। ওই গ্রুপের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক না করতে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছিলেন নেতানিয়াহু। তিনি এ হুমকিও দিয়েছিলেন যে, ও গ্রুপের সঙ্গে বৈঠক করলে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল হয়ে যাবে। কিন্তু জার্মান পররাষ্ট্রমন্ত্রী গেব্রিয়েল ইসরাইলি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে 'ব্রেকিং দ্যা সাইলেন্স' গ্রুপের সঙ্গে বৈঠক করেন।

জার্মান সরকারও অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের বসতি নির্মাণের বিরোধী।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ