বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

সুন্দরবনের ২৫ জলদস্যুর আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আত্মসমর্পণ করল সুন্দরবনের সক্রিয় ২ জলদস্যু বাহিনী। শনিবার সকালে ২৫ জলদস্যু আত্মসমর্পণ করে। এসময় র‌্যাবের কাছে তারা ৩১টি অস্ত্রসহ আত্মসমর্পণ করেন।

এদিকে আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের উপস্থিতিতে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব দস্যু বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ করার কথা রয়েছে।

এর আগে গতকাল সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে সাম্প্রতিক সময়ের অন্যতম সক্রিয় জলদস্যু ‘আলিফ ও কবিরাজ’ বাহিনী আত্মসমর্পণ করে।

যাদের মধ্যে দুই বাহিনীর প্রধানসহ বিপুল সংখ্যক জলদস্যু রয়েছে। আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এলাকার ভালোবসা জয় করা কারি ফজলুল হকের গল্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ