সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

দোষ প্রমাণের আগে কাউকে 'রাজাকার' বলা যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অপরাধ প্রমাণিত হবার আগে কোনো ব্যক্তিকে 'রাজাকার' না বলার পরামর্শ দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার স্বাধীনতা যুদ্ধের সময় নওগাঁ এবং জয়পুরহাট জেলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত তিনজনের জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত দল এবং প্রসিকিউটরদের পক্ষ থেকে আবেদন দেয়া হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল এই পরামর্শ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তপন কান্তি বল বলেন, তদন্ত দলের চিঠিতে অভিযুক্তদের নামের আগে 'রাজাকার' শব্দটি উল্লেখ থাকায় অভিযুক্তদের আইনজীবী এনিয়ে আপত্তি তোলেন।

প্রসিকিউসনের পক্ষ থেকে তাদের স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকার বাহিনীর সদস্য হিসেবে তাদের নামের আগে 'রাজাকার' শব্দটি দেয়া হয়েছে বলে যুক্তি তুলে ধরা হয়।

তখন বিচারকদের পক্ষ থেকে বিচার শেষ হওয়ার আগে 'রাজাকার' শব্দটি ব্যবহার থেকে বিরত থাকার জন্য একটি উপদেশ দেয়া হয় বলে জানান তিনি।

রায়ে বা আদেশে বিষয়টি আসলে এটি তারা মানতে বাধ্য বলে জানান ক্লান্তি বল। তবে এই উপদেশ বা পরামর্শের ভিত্তিতে এখন বিচার শেষ হবার আগে 'রাজাকার' শব্দটি ব্যবহার করা যাবে কিনা তা প্রসিকিউসন দল গবেষণা করে দেখছে।

গোলটেবিল: দাওরায়ে হাদিস বনাম মাস্টার্স (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ