রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

বাংলাদেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে: মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হলেও সেখানের বেশ কিছু স্থাপনায় অন্য ধর্মের ছোঁয়া থাকলেও সেখানে কোনো সমস্যা হচ্ছে না। তারা ধর্মীয় দৃষ্টি কোণ থেকে সহিষ্ণু। এজন্য তাদের উন্নয়ন হচ্ছে দ্রুত। তারা ধর্মপালন করছে, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে না। আমাদের দেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হয়।

দোষ প্রমাণের আগে কাউকে রাজাকার বলা যাবে না

যাকে আমরা মূলধারার শিক্ষা বলছি সেটা মূলত ঔপনিবেশিক ধারা: ড. সলিমুল্লাহ খান (ভিডিও)

তিনি রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়টির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে মোহাম্মদ নাসিম আরও বলেন, মেডিকেল শিক্ষা নিয়ে কারও সঙ্গে আপোষ নেই। সঠিক শিক্ষা প্রদানে ব্যর্থ হওয়ায় কিছু মেডিকেল কলেজ বন্ধ করা হয়েছে। দরকার হলে আরও করা হবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ