শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

জাতিকে জাগাতে জাগ্রত যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক মজুমদার

কয়েকদিন আগের ঘটনা। গাজীপুরের শ্রীপুর থানার হযরত আলীর ৭ বছরের শিশু কন্যা আয়েশা। এলাকার এক বখাটে যুবকের দ্বারা ধর্ষিত হওয়ার পর মেয়েটির বাবা বখাটের পিতা, ইউপি মেম্বার ও থানার পুলিশের কাছে বিচার চেয়ে লাঞ্চিত হয়। দুঃখ-ক্ষোভে বাবা মেযে একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনাটি অবশ্য তনু-মিতুর মতো আলোচিত হয়নি। গরিব হলে যা হয়। কিন্তু গরিবরাও মানুষ। দেশের নাগরিক হিসেবে তাদের হত্যার প্ররোচনাকারীদের বিচার হওয়া উচিত। এ দাবী নিয়ে দুদিন আগে একটি স্টেট্যাস দেন তরুণ রাশিদুল আলম। লিখেন,  আগামি শুক্রবার (৫ মে) সকাল ৯ টা থেকে ৯.৩০ পর্যন্ত আমি একজন নাগরিক ও একজন পিতা হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়াতে চাই, হযরত আলি আর আয়শার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। যারা হযরত আলি আর আয়শা হত্যার বিচার চান আশা করি আপনাদেরও সাথে পাব।

স্টেট্যাসটি পড়ার পর আমিও ভেবেছিলাম, আমাদের মতো তিনিও হয়তো স্টেট্যাস দিয়ে বাসায় ঘুমিয়ে থাকবেন। কিন্তু ধারণা পাল্টে গেলো আজ, যখন দেখলাম যথাসময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে একাই দাঁড়িয়ে ‘মানববন্ধন’ করছেন তিনি। কবির ভাষায়- ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে... তবে একলা চলো রে..।

আশ্চর্য! কেউ আসলো কি আসলো না, এ নিয়ে ভাবার সময় নেই তাঁর। বিবেকের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে গেলো, জাতিকে জাগাতে জাগ্রত যুবক রাশিদুল আলম মোল্লা। একজন হাফেজ ও ঢাকা জজকোর্টের শিক্ষাণবিশ আইনজীবী।

সত্যি, জাগ্রত এ যুবককে সম্মান জানানোর ভাষা আমার জানা নেই। তবুও হৃদয়ের গহীন থেকে জানাই “হাজার স্যালুট’ আর এগিয়ে যাবার অনুপ্রেরণা।

যে স্ত্রীর ওপর ফেরেশতারা সারারাত অভিশাপ দেয়?

বিশ্বমানের আরবী ম্যাগাজিন প্রকাশ হচ্ছে বাংলাদেশ থেকে!

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ