শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিএনপির নেতারা পরস্পরকে সরকারের এজেন্ট বলছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপিকে সভা-সমাবেশ করতে সরকার বাধা দিচ্ছে না, তারা নিজেরাই নিজেদের বাধা দিচ্ছে।

আজ রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে রোজনামচা বই বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীতে শ্রমিক সমাবেশের অনুমতি পায় নি বিএনপি

সংগঠনের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও মহানগর দক্ষিণ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সভা-সমাবেশে সরকার নয়, অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে তারা নিজেরাই নিজেদের বাধা দিচ্ছে। ’

তিনি আরো বলেন, ‘বিএনপির এক নেতা আরেক নেতাকে সরকারের এজেন্ট বলছে। তারা নিজেরাই নিজেদের দলীয় কার্যালয়ে মারামারি করছে।’

বিএনপি বর্তমানে জাতীয়তাবাদী নালিশী পার্টিতে পরিণত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একদিকে বলে তারা নির্বাচনে যাবে না। আবার তারা বলে নির্বাচনের জন্য নির্বাচনকালীন সহায়ক সরকার এবং লেবেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠান শেষে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা বইটি বিতরণ করা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ