মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

পরিবর্তন আসতে পারে মন্ত্রীসভায়: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিসভায় রদবদল হতে পারে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই কথা বলেন।
ওবায়দুল কাদেরকে প্রশ্ন করা হয়, জাতীয় পার্টির নতুন রাজনৈতিক জোটের প্রেক্ষাপটে মন্ত্রীসভায় নতুন মুখ দেখা যাবে কী না।
জবাবে তিনি বলেন, মন্ত্রিসভায়তো রদবদল হয়, একটা হবে, অনেকদিনতো হয়ে গেছে। তবে আওয়ামী সাধারণ সম্পাদক জানান, মন্ত্রিসভায় রদবদল হলে সেখানে কারা থাকবেন সেটা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। সেতুমন্ত্রী বলেন, ঠিক কখন রদবদল হবে সেটা কেউ জানে না।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর সরকার সর্বশেষ গত বছরের জুলাইয়ে মন্ত্রিসভায় রদবদল হয়েছিল। সেই সময়ে আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার থেকে সরিয়ে জনপ্রশাসনের মন্ত্রী করা বেশ আলোচিত হয়েছিল।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ