বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

পরীক্ষা নিলেন প্রধানমন্ত্রী! ফেল করল এমপিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড ও সফলতার বিষয়ে এমপিদের পরীক্ষা নেন এবং তাতে প্রায় সকল এমপিই ফেল করেন। এমনকি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও। এতে করে এমপিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ বছরে কৃষিতে ভতুর্কি কতো? প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাব দিতে পারেননি কৃষিমন্ত্রী। রবিবার রাতে সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় উপস্থিত দলীয় এমপিদের এভাবে বিভিন্ন প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।

সূত্র জানা যায়, প্রধানমন্ত্রী এমপিদের উদ্দেশে বলেন, বছরে কতগুলো বই বিতরণ করা হয়েছে? কমিউনিটি ক্লিনিক কতগুলো? কিভাবে সামাজিক সুরক্ষা দেওয়া হয়, এর সংখ্যা কতোটি? মাতৃমৃত্যুর হার কতো? এসব প্রশ্নের কেউ সঠিক উত্তর দিতে না পারায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা সংসদ সদস্যরাই যদি সরকারের উন্নয়ন সম্পর্কে অজ্ঞ হন, তাহলে জনগণকে কিভাবে অবহিত করবো। সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ