মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবন ও গণভবনের দূরত্ব কয়েক লক্ষ কিলোমিটার! এসকে সিনহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে সময়ক্ষেপণের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় শহর ঢাকা। এই শহরের সুপ্রিম কোর্ট থেকে গণভবন অথবা বঙ্গভবনের দূরত্ব কয়েক লক্ষ কিলোমিটার।

আড়াই বছরেও যেহেতু এই দূরত্ব পাড়ি দেয়া সম্ভব হয়নি। আড়াই হাজার বছরেও তা পাড়ি দেয়া সম্ভব হবে বলে মনে হয় না।

আজ সোমবার সকালে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট দাখিল না করে উল্টো আবারও সময় আবেদনের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, আড়াই বছরে এখান থেকে ওইখানে ফাইল চালাচালির সময় লেগেছে, কিন্তু গেজেট জারি করা সম্ভব হয়নি। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এ বিষয়ে আইন করার জন্য।

গত ৪ এপ্রিল বিধিমালার গেজেট জারি করে ৮ মে’র মধ্যে আপিল বিভাগে দাখিল করার জন্য সরকারকে সময় দিয়েছিল আপিল বিভাগ। কিন্তু আজ সোমবার সকালে অ্যাটর্নি জেনারেল গেজেট দাখিল না করে আবারও দুই সপ্তাহ সময় চান। আবেদনের পাঁচটি কপি আপিল বিভাগের পাঁচজন বিচারপতির কাছে পেশ করেন।

পরে প্রধান বিচারপতি সরকারকে এক সপ্তাহ সময় দেন। কিন্তু এটর্নি জেনারেল বলেন, আমার এক সপ্তাহ সময়ে হবে না। না হলে আমাকে আবারও সময় চেয়ে আদালতে দাঁড়াতে হবে। এরপর প্রধান বিচারপতি এক সপ্তাহ সময় দিয়ে শুনানি মুলতবি করেন।

[এরশাদের জোটে নাম আছে, জানেন না দলনেতা!]

[পরীক্ষা নিলেন প্রধানমন্ত্রী! ফেল করল এমপিরা]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ