শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

প্রধানমন্ত্রীর নিকট সাক্কুর শপথবাক্য পাঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সদ্য নির্বাচিত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল ইসলাম সাক্কুকে শপথ পড়িয়েছেন। নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।

একই দিন দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শপথ নিচ্ছেন কুমিল্লা সিটির নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাদেরকে শপথ পড়াবেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

কুমিল্লায় সাক্কু জয়ী ও সুনামগঞ্জে জয়া

এবার কুমিল্লার মেয়র সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু।

এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সীমার বাবা অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন সাক্কু।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ