শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিলগাঁওয়ে খতমে নবুওয়ত বিষয়ক ইসলাহি মাহফিল প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

বিএনপির কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহী মহানগর বিএনপির কর্মী সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিতিতে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (১৫ মে) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে যুবদলের দুই গ্রুপের নেতাদের মঞ্চে দাড়ানো নিয়ে তর্ক-বিতর্ক থেকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর যুবদলের নতুন কমিটি ও পদবঞ্চিত নেতাদের মঞ্চে দাড়ানোকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে কমিউনিটি সেন্টারের মধ্যে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। পরে এ সংঘর্ষ কমিউনিটি সেন্টারের বাইরেও ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে যুবদলের নতুন কমিটির পক্ষের নেতাকর্মীরা পদবঞ্চিত কয়েকজন কর্মীকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় পুলিশ বিএনপির এক কর্মীকে আটক করে।

সংঘর্ষের কারণে কর্মী সম্মেলন সংক্ষিপ্ত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘প্রতিবেশী বন্ধুর কুটকৌশলে নয়, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে এসে হয় ক্ষমতায় বসুন, না হয় বিরোধী দলে বসুন।’

ঈদের পরে আন্দোলনে নামতে পারে বিএনপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ