শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সেনা এলাকায় মাতলামি করলে জরিমানা ২০ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জরিমানার পরিমাণ বাড়িয়ে ‘সেনানিবাস আইন- ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ১৪৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১৯২৪ সালের ক্যান্টনমেন্ট অ্যাক্টের সংশোধনী এনে প্রায় শত বছরের পুরানো আইনটিতে সংশোধনী আনা হয়েছে।

১৯২৪ সালের আইনে মাতলামি, ভিক্ষাবৃত্তি ও জুয়া খেলার জন্য আগে মাত্র এক টাকা জরিমানার বিধান থাকলেও নতুন আইনে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আগে এ আইনে ২৯২টি ধারা থাকলেও বর্তমানে সংযোজন-বিয়োজন করে ২৫৮টি ধারা করা হয়েছে।

হিন্দু ধর্ম কি মদ-জুয়া বা অশ্লীলতার অবাধ সুযোগ দেয়?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ