বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

ব্রিটিশ সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে: লেবার পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি তাদের জাতীয় নির্বাচনের ইশতেহারে ঘোষণা করেছে যে, তারা ক্ষমতায় যেতে পারলে দ্রুতই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

দলের প্রধান জেরেমি কোরবিন মঙ্গলবার ব্রাডফোর্ডে এক অনুষ্ঠানে বলেছেন, নির্বাচনী মেনিফেস্টোতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি গাজা উপত্যকার ওপর ইসরাইলের আরোপ করা অবরোধ তুলে নেয়ার কথা বলা হয়েছে। আগামী ৮ জুন ব্রিটেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

লেবার দলের মেনিফেস্টোতে আরো বলা হয়েছে, তারা দুই রাষ্ট্রের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠার পক্ষে। দলটি ইসরাইল রাষ্ট্রের পাশাপাশি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান ঘোষণা করেছে।

এ মেনিফেস্টেোতে লেবার দল তাদের ভাষায় বলেছে, সামরিক উপায়ে ফিলিস্তিন সংকটের কোনো সমাধান নেই এবং শান্তি প্রক্রিয়া কঠিন হয় এমন যেকোনো পদক্ষেপ নেয়া থেকে সব পক্ষকেই দলটি আহ্বান জানিয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ