শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দেশজুড়ে জুয়েলারি মালিক সমিতির ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকায় একটি সোনার দোকানে অভিযানের পরপরই এর প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি।

সমিতি বলছে দেশজুড়ে প্রতিটি জুয়েলারি শোরুম বা দোকানে এই ধর্মঘট কার্যকর হবে।

সমিতির সহ সভাপতি এনামুল হক বলেছেন  ‘এনবিআর এর সাথে আমাদের কথা ছিল আর কোনো অভিযান হবে না। কিন্তু আজ আমিন জুয়েলার্সে অভিযান হয়েছে, এর প্রতিবাদে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি’।

তিনি বলছিলেন অন্য ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এভাবেই অন্য দোকান গুলোতেও অভিযান হতে পারে।

এদিকে ঢাকা নিউ মার্কেটের একজন স্বর্ণ ব্যবসায়ী 'মাধুরী জুয়েলার্স' এর রাজিব পাল জানাচ্ছেন এই ঘোষণার পর পরেই বিকাল পাঁচটার দিকে নিউ মার্কেটের সব স্বর্ণের দোকান বন্ধ করে দেয়া হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গত কয়েকদিনে দু'দফায় অভিযান চালিয়ে বনানী ধর্ষণ মামলার প্রধান আসামীর পরিবারের মালিকানাধীন আপন জুয়েলার্স এর পাঁচটি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেয়।

বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা সেসময় বলেছেন আপন জুয়েলার্সের কর্ণধাররা জব্দকৃত সাড়ে ১৩ মন স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরার বৈধ কাগজ দেখাতে পারেন নি।

তবে এতে করে অন্য স্বর্ণ ব্যবসায়ীদের আতংকিত হওয়ার কোন কারণ নেই বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।

সূত্র : বিবিসি

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ