বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুসা মোল্লা সভাপতি ও এস এম শাহিদ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত

গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা নূর উদ্দীন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউজ্জামান, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

শূরায় ২০১৭-১৮ সেশনের জন্য মাওলানা নূর উদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টা ও তত্ত্বাবধায়ক, মাওলানা মুসা মোল্লাকে সভাপতি ও মাওলানা এস এম শাহিদ আহমদকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি পুনর্গঠিত হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি- মাওলানা আব্দুল মুক্তাদির, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, হাজী রওনকুল ইসলাম, মাওলানা মুনছিফ আলী, মাওলানা ওয়ারিছ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলীল, মাওলানা রমিজ উদ্দীন, মাওলানা আব্দুল খালিক, ডাঃ আতাউর রহামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল হক, বায়তুলমাল সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু বকর, হাফিজ আমিনুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সোলাইমান হাকিম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুবাল্লিগ হুসাইন, প্রচার সম্পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ, অফিস সম্পাদক মাওলানা আলী নেওয়াজ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক হাজী আবুল বশর, সহ-প্রকাশনা সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, নির্বাহী সদস্য- মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবুল কালাম, মাওলানা সৈয়দ তহুর আহমদ, মাওলানা আমিরুল হক, মাওলানা মহিবুর রহমান উসমান, মাওলানা ছমির উদ্দিন, মাওলানা আজহারুল আমীন, মাওলানা আমিন উদ্দীন, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা জমির হুসাইন, মাওলানা আব্দুল হক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ