শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভাংচুর মামলায় ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরিফ তমালসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাতে মন্ত্রীর শহরের বাড়ি থেকে তমালকে গ্রেফতার করা হয়। আর বাকি ১০ জনকে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। রাতেই তাদের পাবনা নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরিফ তমাল, যুবলীগকর্মী রূপক, জাহাঙ্গীর, জাফর ইকবাল, রনি, প্রিন্স ইসলাম, মাহবুব ইসলাম, সাবিরুল, মেহেদী হাসান, সামসুল ও মাসুম।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির এ অভিযানের নেতৃত্ব দেন। তিনিই তমালসহ ১১ জনের গ্রেফতার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীতে যুবলীগের দু’গ্রুপের দ্বন্দ্বে দুটি বাড়ি ও তিনটি দোকানে ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় আতিয়ার রহমান নামে এক ব্যক্তি তার বাড়িতে ভাংচুরের ঘটনায় বাদী হয়ে যুবলীগ সভাপতি তমালসহ ৩২ জনকে নামীয় এবং অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ