শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে অগ্রসর হওয়ার পরামর্শ মুফতি ফয়জুল করীমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মী দেশ, মানবতা ও ইসলামের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। সকল প্রকার বাতিলের মোকাবেলা করতে ইশা ছাত্র আন্দোলন-এর কর্মীদের জ্ঞান-বিজ্ঞানে আরো বেশি প্রশিক্ষিত হওয়ার পরামর্শ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

রাজধানী ঢাকার গুলশানস্থ সাঈদনগর অটিটোরিয়ামে ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ব্যবস্থাপনায় আয়োজিত অগ্রসরমান কর্মীদের নিয়ে ৪ দিনব্যাপী কর্মী তারবিয়াতের প্রধান অতিথির বক্তব্যে তিনি  উপর্যুক্ত কথা বলেন।

কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, ১৯৯১ সালের ২৩ আগস্ট কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করীম (রহ.) এমনই একটি স্বপ্ন নিয়ে ইশা ছাত্র আন্দোলনকে প্রতিষ্ঠিত করেছিলেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি জি.এম রুহুর আমীন সভাপতির বক্তব্যে বলেন, আমাদের এই অর্জিত প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি ছাত্র সমাজের মাঝে ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দিতে হবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ