শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি অভিযানের সংবাদ। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে শেষ সকাল সাড়ে নয়টায়।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করেই অতিরিক্ত সংখ্যক পুলিশ খালেদার কার্যালয়ে প্রবেশ করে এ তল্লাশি শুরু করে।

রাষ্ট্রবিরোধী কোনও কর্ম কাণ্ড কিংবা কোনও ডকুমেন্ট সেখানে রয়েছে কি না তা দেখা হচ্ছে এই তল্লাশিতে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি স্বাধীন বিচার বিভাগের জন্য চেষ্টা করছেন: মওদুদ আহমদ

আবু বকর সিদ্দিক জানান, আদালতের একটি সার্চ  ওয়ারেন্টের ভিত্তিতে এই তল্লাশি চালাচ্ছেন তারা

বিএনপির সহ দপ্তরর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, 'সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করে গুলশান থানার অতিরিক্ত পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর কয়েকজন ম্যাডামের কার্যালয়ে প্রবেশ করেছে। তবে কেন এবং কী কারণে পুলিশ কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে তা আমরা জানি না। '

শায়রুল কবির খান বলেন, 'আমরা তাদের কাছে কার্যালয়ে প্রবেশের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা শুধু বলেছেন- আমরা কার্যালয়ের ভেতরে যাব, যেতে দিন। '

কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে কাউকে যেতে দিচ্ছে না।

তল্লাশি শুরুর আগে পুলিশ কার্যালয়ে থাকা ব্যক্তিদের মোবাইল নিয়ে নেয়।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ