শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সরকার জাতীয় সংসদের প্রতি আস্থা রাখতে পারছে না: এসকে সিনহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সরকার নিজেই জাতীয় সংসদের প্রতি আস্থা রাখতে পারছে না।

মঙ্গলবার, ২৩ মে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে প্রদান করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানিতে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, আপনারাইতো নিজ দলের সদস্যদের ওপর আস্থা রাখতে পারছেন না। কেন পারছেন না? সংসদ সদস্যরাও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন রেখেছেন?

এ প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটার একটা ইতিহাস আছে। বিভিন্ন দেশে হর্স ট্রেডিং (এমপিদের ভোট কেনা বেচা) হচ্ছে।

তখন প্রধান বিচারপতি বলেন, বিচারকদের ক্ষেত্রে হর্স ট্রেডিং হবে না এটার নিশ্চয়তা কী?

রাষ্ট্রের দুটি অঙ্গ ব্যর্থ হলে বিচার বিভাগ নীরব থাকতে পারে না: এস কে সিনহা

শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আরও অনেক প্রশ্ন আছে। সবাইকে বের করে দিয়ে এ বিষয়ে একান্ত শুনানি হওয়া দরকার। আমরা সব প্রশ্ন এখানে করতে পারছি না। কারণ বিষয়টি মিডিয়ায় চলে যাবে।

এর পর আদালত মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে পঞ্চম দিনের মতো শুনানি মুলতবি করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

ধর্মের কোনো রাষ্ট্রীয় সীমানা থাকতে পারে না: প্রধান বিচারপতি

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ