শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদির অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার যোগ দেয়া বাংলাদেশের জন্য দুর্ভাগ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সৌদি আরবে অনুষ্ঠিত ‘আরব ইসলামিক আমেরিকান (এইএ) শীর্ষ সম্মেলনে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেয়া বাংলাদেশের জন্য দুর্ভাগ্যে।

সোমবার রাজধানীর পূর্বাণী হোটেলে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, কয়েক দিনে নিশ্চিয়ই লক্ষ্য করেছেন- সৌদি আরবে একটা বড় সম্মেলন হচ্ছে। মজার ব্যাপার এই সম্মেলনে উপস্থিত হয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। যাতে প্রধান হিসেবে উপস্থিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সম্পর্কে মন্তব্য করতে চাই না। কিন্তু পৃথিবীর সব মানুষই জানেন তিনি কী করছেন এবং কী কথা বলেছেন। আমাদের দুর্ভাগ্য সেখানে ট্রাম্প প্রায় সভাপতিত্ব করছেন বলা যায়। সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীও গেছেন।

সৌদি-আমেরিকা অস্ত্র চুক্তির সমালোচনা করে তিনি বলেন, আমেরিকা থেকে সৌদি আরব প্রায় সাড়ে ৭শ’ মিলিয়নের অস্ত্র কিনবে। এক আধ বিলিয়ন নয়, আজ পর্যন্ত যতগুলো ডিল হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় ডিল হচ্ছে এটা।

সৌদি সফর শেষে ইসরাইলে ট্রাম্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ