শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইসলামী যুব আন্দোলনের পরামর্শ পরিষদের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ২৪ মে বুধবার রাজধানীর পল্টনস্থ প্রো-একটিভ হলে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দিনের সঞ্চালনায় সংগঠনের ১৭১ সদস্য বিশিষ্ট পরামর্শ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই

প্রধান অতিথি বলেন, দেশে যুব সমাজের অবস্থা আজ সঙ্কটাপন্ন। বেকারত্ব মহমারী আকার ধারণ করেছে। বেকারত্বে বাংলাদেশ ১২তম অবস্থানে রয়েছে। দেশের ৪৭ শতাংশ স্নাতক সম্পন্নকারী যুবক বেকার। পূজিবাদী অর্থব্যবস্থার কুফলেই এ সকল সঙ্কটের সৃষ্টি হয়েছে। যুব সমাজের নৈতিক অবস্থা ধ্বংসের মুখে। মানবিক ও আত্মিক মূল্যোবোধ ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। সম্প্রতি বনানীর সাফাত-সাদমানের ঘটনা এটাই প্রমাণ করে। যুবকদের এ সকল সঙ্কট থেকে উত্তরণ করতে হবে। সামগ্রিক সঙ্কট মোকাবেলায় ইসলামের আদর্শে সবাইকে ফিরে আসতে হবে।

সভায় ২০১৭-২০১৯ সেশনের পরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী শরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ বশিরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল আমীন, অর্থ সম্পাদক এ আর খান, দফতর সম্পাদক মুফতি রহমতুল্লাহ বিন হাবীব, প্রচার সম্পাদক আ হ ম আলাউদ্দীন প্রমুখ।

নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে: চরমোনাই পীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ