শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চার দিনের সৌদি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ০০৩৬ (রাঙাপ্রভাত) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি বাদশার আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলন যোগ দিতে গত ২০ মে চার দিনের সরকারি সফরে সৌদি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা) জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায়ী অভ্যর্থনা জানান জেদ্দার গভর্নর যুবরাজ মিশাল বিন মজিদ বিন আব্দুল আজিজ ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

সৌদির বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরব ও অন্যান্য মুসলিম দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা সামিটে বক্তব্য রাখেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ