শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মালয়েশিয়ায় সম্মাননা পেলেন বাংলাদেশের তিন আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আবরার: বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে অবদানের জন্য মালয়েশিয়ায় বিশেষ সম্মাননা পেলেন জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মালয়েশিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের গবেষক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী ও রাজধানীর আম্বরশাহ জামে মসজিদের খতীব মাওলানা মাজহারুল ইসলাম।

গত ২১ মে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে কুয়ালালামপুরের একটি হোটেলে ‘জঙ্গিবাদ দমনে প্রবাসী বাংলাদেশীদের ভূমিকা এবং কওমি মাদ্রাসা সনদের সরকারী স্বীকৃতি ও আগামীর ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিন আলেমকে সংবর্ধনা দেয়া হয়।

মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আলম, মালয়েশিয়া ফাস্ট সেক্রেটারি হেদায়েতুল্লাহ মন্ডল প্রমুখ।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ও মাওলানা মাজহারুল ইসলাম নকশাবন্দী সম্মেলন উপলক্ষ্যে গত ১৮ মে মালয়েশিয়ায় যান। ১৮, ১৯ ও ২০ মে সম্মেলন শেষে ২১ মে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

সফরে অন্যান্য আলেমদের মধ্যে ছিলেন মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, আলেম সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা সদর উদ্দীন মাকনুন ও  মাওলানা সুহাইল সাহিল।

হচ্ছে না বাহাস : পারস্পারিক অভিযোগ (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ