রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

কুমিল্লার শীর্ষ আলেম মুফতি মুশতাকুন্নবী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: কুমিল্লার শীর্ষ আলেমেদ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ মুফতি মুশতাকুন্নবী গতকাল রাত ১২ থেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মুফতি মুশতাকুন্নবী কুমিল্লা সদর দক্ষিণ মাদরাসায়ে ইসলামিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে আওয়ার ইসলাম কে বলেন, গতকাল রাত ১২ থেকে আমরা হুজুরের কোন খোঁজ পাচ্ছি না। বিষয়টি নিয়ে আমরা খুবই চিন্তিত।

মুফতি মুশতাকুন্নবী’র বড় ছেলে মুহাম্মদ ওমর কান্নাজড়িত কণ্ঠে আওয়ার ইসলামকে বলেন, গতকাল আব্বুর দুটি মাহফিল ছিল। একটি কচুয়া, অন্যটি নোয়াখালি। দুটি মাহফিলেই তিনি গিয়েছেন। সেখান থেকে রাতে আর বাসায় ফিরেননি।

তার সঙ্গে সর্বশেষ কখন কথা হয়েছে জানতে চাইলে বলেন, হাফেজ মুহিউদ্দীন আব্বুর একজন অনুরাগী যিনি বাবাকে রাত ১২.২০ মিনিটের দিকে ফোন করেছিলেন। তখন বাবা তাকে বলেছিলেন, আমি লালমাই আছি। যেখান থেকে মাদরাসায় পৌঁছতে ২০ মিনিট সময়ের প্রয়োজন।

এর কিছুক্ষণ পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান মুহাম্মদ ওমর।

জানা যায়, মুফতি মুশতাকুন্নবীর সঙ্গে গাড়িতে হুজুরের খাদেম মুহাম্মদ আবুল খায়ের ও ড্রাইভার মাসুদুল আলমেরও কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সবার মোবাইলই বন্ধ রয়েছে।

নিখোঁজের বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করতে লোক পাঠানো হয়েছে বলে জানান শিক্ষক আনোয়ারুল ইসলাম।

বাহাসের জন্য যাত্রাবাড়ীতে আসেনি আব্বাসী গ্রুপ; উভয়পক্ষের ফেসবুক লাইভ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ