রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি

বঙ্গবন্ধুকে নিজ হাতে খুন করতে চেয়েছিলেন মৃণাল হক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত কয়েকদিনে বাংলাদেশে সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে অন্যতম সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণ ও পুনঃস্থাপন।

এ ঘটনায় পাদ প্রদীপের আলোয় এসেছেন ভাস্কর মৃণাল হক। তিনি নিজের কথাও গণমাধ্যমে তুলে ধরেছেন। তবে অভিযোগ উঠেছে  মৃণাল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে হত্যা করার কথা বলেছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাস্কর মৃণাল হক বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তার পিতা অধ্যাপক একরামুল হকও বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সাবেক সদস্য ছিলেন। তার ভগ্নীপতি রাজশাহীতে জঙ্গি উত্থানের অন্যতম মদদদাতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।

[কে এই মৃণাল হক? কী তার উদ্দেশ্য?]

মৃণাল হক নব্বই দশকে নিউইয়র্কে বসবাস করতেন, জাতীয়তাবাদী ঘরানার পত্রিকা ‘ঠিকানা’য় তখন এক সাক্ষাৎকারে তিসি বলেছিলেন, ‘ইচ্ছে ছিল আমি নিজে গিয়ে শেখ মুজিবকে হত্যা করি।’

ভাস্কর্য ইস্যুতে আন্দোলনের সঙ্গে জড়িত অনেকেই এখন বলছেন, ২০১৩ সালের ৫ জানুয়ারির মত এবারেও এটি একটি দাবার চাল, ফলে ভাইয়ে ভাইয়ে কলহ শুরু হয়ে গেছে। না বুঝে অনেকে ভাস্কর্য সরানো নিয়ে শাহবাগ উত্তপ্ত করছে, আমরাও বিভ্রান্ত হয়ে সরকারকে ভুল বুঝছি, উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধান বিচারপতির নির্দেশেই এটা সরানো হয়েছে এবং পুনঃস্থাপন করা হয়েছে।

সুত্র: পূর্ব পশ্চিম বিডি ডট নিউজ

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ