সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

শাহনূর শাহীন-এর দুটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এলো রমজান

এলো ফিরে রমজান
ফিরে মাহে রমজান
দিয়ে যায় বার্তা
করো নিজ কুরবান
খোদার রাহে চলো পথ অবিরাম
মাহে রমজানের এই পয়গাম।

উপবাস নয় এতো
শরীরের ত্যাগ সেতো
ক্রোধ ক্ষোভ লালসা
ভুলে গিয়ে হতাশা
রহমত চেয়ে নাও প্রশস্ত পাজরে
রমজানে সব ছেড়ে প্রভুকেই ডাকোরে।

ঝেড়ে ফেলো অহমিকা
মুখোশের যবনিকা
হিংসা বিদ্বেষ
সব করো নিঃশ্বেষ
ধুয়ে মুছে পাক মাগ-ফেরাতের চাদরে
পাপ মুছে ঝড়ে যাক নাজাতের আদরে।

সংযমী হও

রমজানের ঐ দীপ্ত আলো
নাও হে মুমিন অন্তরে
প্রভুর প্রেমের নূরের বাতি
দাও জ্বালিয়ে মমতরে।

ত্যাগ তিতিক্ষা সংযমী হও
নাও দীক্ষা রমজানের
ভালোবাসায় সিক্ত করো
দ্বার খুলে দাও সব প্রাণের।

অহংকারের অগ্নি শিখা
দাও নিভিয়ে নম্রতায়
পবিত্রতার পরশ দিয়ে
আপন করো ভদ্রতায়।

মাগফেরাতের মহাক্ষণে
প্রভুর ক্ষমা লও ডেকে
নেক আমলের পূর্ণতাতে
পাপ চিহ্ন দাও ঢেকে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ