শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগমখালেদা জিয়া। বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল এই দাওয়াত কার্ড পৌঁছে দেন।

আগামী ৫ জুন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির চেয়ারপারসন। এতে অংশ নেয়ার জন্য বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম সদস্যদের জন্য ইফতারের দাওয়াত কার্ড পাঠানো হয়।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ