আওয়ার ইসলাম: আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ বাজেট ঘোষণা করা হচ্ছে বৃহস্পতিবার (১ জুন)। এটি হবে ২০১৭-১৮ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট।
জনসাধারণের ওপর নানা উপায়ে নতুন কর ও ভ্যাট আরোপ করেই তৈরি করা হয়েছে ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট। জানা গেছে, এবার বাজেটের সম্ভাব্য আকার হতে পারে চার লাখ দুইশ ৬৬ কোটি টাকা।
অর্থমন্ত্রী হিসেবে এই পর্যন্ত ১০ বার জাতীয় বাজেট দিয়েছেন, একটানাই আটবার; তার মধ্যেই আগামী বাজেটকে এগিয়ে রাখছেন আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলছেন, আগামী বৃহস্পতিবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য যে বাজেট উপস্থাপিত হচ্ছে, সেটাই হতে যাচ্ছে, তার ‘সেরা’ বাজেট।
এই মেয়াদ পার করার পর আর মন্ত্রী হবেন না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন ৮৩ বছর পেরিয়ে আসা মুহিত। তাতেও আরও একটি বাজেট তার দেওয়া বাকি থাকবে কিন্তু ভোটের আগে আগামী বছরের সেই বাজেটে যে কিছু করতে পারবেন না, তার স্বীকারোক্তিও এরই মধ্যে দিয়ে দিয়েছেন তিনি। ফলে নিজের মতো করে কিছু করার, তা এই বাজেটেই করতে হচ্ছে মুহিতকে। ফলে এটাই হবে শেষ পূর্ণাঙ্গ বাজেট।
এ বছর ১ লাখ ৫৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নির্ধারণ করা হয়েছে, যা আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) অনুমোদন করা হয়েছে। সামনের বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এবার পরিধি বাড়ানো হতে পারে সামাজিক নিরাপত্তা খাতের সুবিধাভোগীদের জন্য। একইসঙ্গে বাড়ানো হবে এ খাতের বরাদ্দ। উচ্চ প্রবৃদ্ধি অর্জনে এবারের বাজেটে গুরুত্ব পাচ্ছে সরকারের অবকাঠামো উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক ও মানবসম্পদ উন্নয়ন। এ বছর বাজেটে বেশি বরাদ্দ পাবে বিদ্যুৎ খাত। একইভাবে গুরুত্ব পাবে মানবসম্পদ খাত। উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হবে পদ্মা সেতুসহ সরকারের মেগা প্রকল্প খাতে। তবে বাড়ানো হতে পারে ব্যক্তিখাতের করমুক্ত আয়সীমা।
বৃহস্পতিবার বেলা দেড়টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শেখ হাসিনা সরকারের টানা দ্বিতীয় মà§