শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

এ বাজেট গণবিরোধী ও গরীব মারার হাতিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট গণবিরোধী ও গরীব মারার বাজেট। এই বাজেটকে প্রত্যাখান করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর নেতৃবৃন্দ বলেন, যে বাজেটে শিশু খাদ্যের দাম বাড়ানো হয় এবং লবনের দাম বৃদ্ধি করা হয়েছে তা সম্পূর্ণরূপে অযৌক্তিক।

আজ শুক্রবার বাদ জুমআ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় নিয়মিত মাসিক সভায় এ মতামত ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর সহ সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কাদের, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, নুরুজ্জামান সরকার, মাওলানা ফখরুল ইসলাম, জনাব ফজলুল হক মৃধা প্রমূখ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, নতুন করে ব্যাংকে টাকা রাখার ওপর কর বাড়ানো হলো। এ সিদ্ধান্তটাই আত্মঘাতী। এর ফলে আমাদের আর্থিক খাতে ছায়া অর্থনীতির পরিমাণ বাড়বে। অল্প কিছু অর্থের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের এমন খারাপ পরামর্শ সরকার কেন গ্রহণ করল, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা চাই দেশে বৈধ আর্থিক মাধ্যমে লেনদেন বাড়–ক। তবে এ বাজেটে অতিরিক্ত করের মাধ্যমে তা নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, বাজেটে ৩০টি মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে। এই মেগা প্রজেক্টগুলোতে মেগা কস্টিং হবে। সেই মেগা কস্টিংয়ে মেগা দুর্নীতি হবে। মেগা পকেট ভারী হবে। পুরো বাজেটটিই হচ্ছে আজ নিজেদের পকেট ভর্তি করে জনগণকে মারার বাজেট। এই বাজেট সাধারণ মানুষের কোনো কল্যাণ তো করবেই না, উপরন্তু সাধারণ মানুষের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। এছাড়াও তিনি বলেন, এ বাজেট প্রমান করে জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই সরকারের, তাই সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ