বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

মাহমুদুর রহমান মান্না’র নতুন রাজনৈতিক দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে নাগরিক ঐক্যকে রাজনৈতিক সংগঠন হিসেবে ঘোষণা করেন সংগঠনটির আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

গতকাল শুক্রবার নাগরিক ঐক্যের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মান্না বলেন, একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন পারে স্বল্পমেয়াদে দেশকে এ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে রক্ষা করতে। শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন হওয়া মানে গণতন্ত্র নয়। কিন্তু এটাও সত্য সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্রের কথা বলাও হাস্যকর। তাই যত দ্রুত সম্ভব এমন একটি নির্বাচনের দাবি জানাচ্ছি।

কল্যাণমুখী, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার করে মান্না বলেন, দীর্ঘমেয়াদে এই দেশকে একটি ওয়েলফেয়ার স্টেটে পরিণত করাই আমাদের লক্ষ্য। আর অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গেই মানুষের সুখ নিশ্চিত করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।

উন্নয়নের সুুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই দুর্নীতির লাগাম টেনে ধরতে। তিনি এক পরিসংখ্যান উল্লেখ করে বলেন, দেশ থেকে গত দশ বছরে ছয় লাখ কোটি টাকা পাচার হয়েছে। সীমাহীন লুটপাটে দেশের মধ্যে বিশাল পরিমাণ দুর্বৃত্ত পুঁজি তৈরি করেছে। যার শেষ পরিণতি বিদেশে পাচার হওয়া।

নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম, কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, সদস্য ডা. জাহিদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ