বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

মসজিদের সীমানা নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মসজিদের সীমানা নিয়ে বিরোধের জেরে এক সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হন অন্তত পাঁচজন। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়।
শনিবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের মসজিদের সীমানা নিয়ে আব্দুল বারিক এবং ছবুর মিয়ার বিরোধ দেখা দেয়। এ নিয়ে শুক্রবার বাদ জুমা তাদের মাঝে বাকবিতণ্ডাও হয়। তখন উপস্থিত লোকজন তাদের থামিয়ে দেন।
ওই বিরোধের জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে ছবুর মিয়া (২৬) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রুমান মিয়া (২৩) নামে একজনকে আটক করেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সংঘর্ষের খবর নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ