শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আইএসআইয়ের নজরদারিতে ভারত-পাকিস্তানের খেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। লন্ডন হামলার জেরেই নিরাপত্তা ব্যবস্থা এত জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতে বার্মিংহামে রবিবারের ম্যাচে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নজরদারির তথ্য সামনে এলো।

জানা গেছে, কাশ্মীর প্রসঙ্গে পরিস্থিতি উস্কিয়ে তুলতে এজব্যাস্টন স্টেডিয়ামে হাজির থাকবে ১৪ আইএসআই চর। হাতে থাকবে উস্কানিমূলক প্ল্যাকার্ড। তাতে ‘‌কাশ্মীরের দিকে নজর দিন,’‌ ‘কাশ্মীরে রক্তপাত বন্ধ হোক,’‌ ‘‌আমরা কাশ্মীরের পাশে আছি,’‌ ‘‌জম্মু–কাশ্মীরের আজাদি চাই,’‌ এই ধরনের উস্কানিমূলক বার্তা লেখা থাকবে।

২০১৬ সালের পর ১৯ মার্চের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে ভারত–পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন, ব্যাট বাহিনী লেলিয়ে দুই ভারতীয় সেনাদের শিরচ্ছেদ এবং কুলভূষণ যাদবকে ফাঁসির সাজা শোনানো নিয়ে দুই দেশের মধ্যে তিক্ততা চরমে উঠেছে।

এরমধ্যে সন্ত্রাস মোকাবিলায় ইসলামাবাদ উপযুক্ত পদক্ষেপ না নিলে দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ হবে না বলে সম্প্রতি ঘোষণা করেছে মোদি সরকার। এমত অবস্থায় কাশ্মীর প্রসঙ্গে আন্তর্জাতিক মহলের নজর কাড়তেই আইএসআই বার্মিংহামে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ