রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী

ইসলাম নিয়ে কটূক্তিকারীদের ছাড় দেয়া হবে না: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আলোচিত সাংসদ শামীম ওসমান বলেছেন, দেশের সংস্কৃতি নষ্ট করতে একটি চক্র কাজ করছে। নারায়ণগঞ্জের কিছু কুশীল রয়েছে, তারা ৪-৫ জন লোক নিয়ে উল্টা পাল্টা কথা বলে অশান্ত করে তুলছে। যারা ইসলাম নিয়ে বেশি কটূক্তি, বাড়াবাড়ি করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

রোববার নারায়ঙ্গঞ্জের সরকারি তোলরাম কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশে কিছু একটা ঘটবে, আর রূপগঞ্জের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পর টেনশন আরও বেড়ে গেছে। নারায়ণগঞ্জে হাতেগোনা কয়েকজন সুশীল দাবিদার আছে। এরা সংখ্যায় ২২ জন। এদের একজন বক্তব্য দেয় আর বাকি ২১ জন শুনে। ওই একজন ইসলাম নিয়ে কটূক্তি করে কিছু একটা ঘটাতে চাইছে। এদের বেশির ভাগ মুসলমান হলেও এই উষ্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে আরও বেশি জঙ্গিবাদ সৃষ্টি করছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তীর সভাপতিত্বে ও ভিপি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় এ ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর জীবন কৃষ্ণ মোদক, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রফেসর সোলায়মান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জিএস আমজাদ হোসেনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ