বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

কাতার সংকট নিরসনে কুয়েতের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা ও কূটনৈতিক সংকট নিরসনে মধ্যস্ততার উদ্যোগ নিয়েছে কুয়েত। দেশটি কাতারের সাথে অন্য দেশগুলোর উত্তেজনা আর না বাড়াতে এবং সংযত থাকতে সব পক্ষের প্রতি আহবান জানিয়েছে।

কেন আরব রাষ্ট্রগুলো কাতারকে বর্জন করেছে?

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল সানি আল-জাজিরাকে বলেছেন, আঞ্চলিক সংকট নিরসনে কাজ করছে কুয়েত।

উপসাগরীয় অঞ্চলের ছয়টি আরব দেশ কাতারের সাথে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলে এই সংকটের সৃষ্টি হয়।

কাতার সম্পর্কে পাঁচটি বিস্ময়কর তথ্য

এই দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, বাহরাইন। তারা সন্ত্রাসী এবং ইরানকে সমর্থন করার অভিযোগ এনেছে কাতারের বিরুদ্ধে। তাদের সাথে যোগ দিয়েছে মালদ্বীপ ও লিবিয়া। এসব দেশ কাতারের সাথে পরিবহন যোগাযোগও ছিন্ন করেছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতের শাসক শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ মঙ্গলবার ভোরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সাথে কথা বলেছেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ