বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

লন্ডন হামলাকারী ২ ব্যক্তির নাম প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লন্ডনে শনিবার রাতের ভয়াবহ হামলায় অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজনের নাম প্রকাশ করেছে পুলিশ। এদের মধ্যে একজন পাকিস্তানি বংশোদ্ভূত খুরাম বাট ও অপরজন মরোক্কান-লিবিয়ান রাশিদ রিদোয়েন। খবর বিবিসি

পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সী খুরাম বাটের সম্পর্কে আগ থেকেই তথ্য ছিলো পুলিশ ও এমআই৫ এর কাছে। কিন্তু সে যে এই ধরণের মারাত্মক হামলা চালাতে পারে তা জানা ছিলোনা।

তবে এই দুইজনসহ অপর হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়। এ ঘটনায় লন্ডনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ১২ ব্যক্তিকে আটক করেছে লন্ডন পুলিশ।

উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে প্রথমে লন্ডন ব্রিজ ও পরে বরো মার্কেটে পথচারীদের ওপর কাভার্ড ভ্যান জাতীয় গাড়ি তুলে দিয়ে এবং পরে ছুরিকাঘাত করে তিন ব্যক্তি মোট ৭ জনকে হত্যা করে। ওই ঘটনায় আহত হয় কমপক্ষে আরও ৪৮ জন।

এ ঘটনার পর রবিবার বার্কিংয়ের অনেক জায়গায় তল্লাশি চালানো হয়। এসময় সাত নারীসহ আরো ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা হামলাকারী একজনের বসবাস ছিলো ওই এলাকাটিতে। দেশটির স্বাস্থ্য বিষয়ক সংস্থা এনএইচএস ইংল্যান্ড জানায়, আহতদের ৩৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এদের ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

লন্ডনের মুসলিম মেয়রের দিকে আঙুল তুললেন ট্রাম্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ