শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

আল্লামা আহমদ শফীর জন্য বড়কাটারা মাদরাসায় দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা.বা.-এর  রোগমুক্তি কামনায় আজ বাদ আসর দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া হোসাইনিয়া আশরাফুল উলূম বড় কাটারা মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাদরাসার মুহতামিম মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সেক্রেটারী জেনারেল ও অত্র মাদ্রাসার মুতাওয়াল্লী মাওলানা আবুল হাসানাত আমিনী।

আল্লামা আহমদ শফীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, গুজব না ছড়াতে মুফতি ফয়জুল্লাহর আহবান

উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লালবাগ মাদরাসার মুহাদ্দিস মুফতী ফয়জুল্লাহ, ঢাকা মহানগর হেফাজতের দফতর সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা ওমর ফারুক, মাওলানা মুনসুরুল হক, মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা শাহ্ জালাল ভাষানী, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা মামুন, মাওলানা মুহিবুর রহমানসহ বড় কাটারা মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ