বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

কাতার সংকটের নেপথ্য কারণ আল জাজিরায় রাশিয়ান হ্যাকারদের হামলা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবসাইট এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অব্যাহত হ্যাকিং প্রচেষ্টা চলছে বলে দাবি করেছে আল জাজিরা কর্তৃপক্ষ।

আল জাজিরা কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে এমন দাবি করেছে। গতমাসেও কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থার পক্ষ থেকে তাদের ওয়েবসাইট হ্যাকিং-এর খবর দেওয়া হয়েছিল। এবং এর নেপথ্যে রয়েছে রাশিয়ান হ্যাকাররা।

[caption id="" align="alignnone" width="524"]আল জাজিরা আল জাজিরা কার্যালয়[/caption]

এফবিআই বলেছে, কাতার সংকটের নেপথ্যে রয়েছে রাশিয়ার ছড়ানো ভুয়া সংবাদ। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, রাশিয়ান হ্যাকারদের  মিথ্যা সংবাদের সূত্র ধরেই কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্ররা।

সিএনএন- এর খবরে বলা হয়েছে, রুশ হ্যাকাররা কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ওয়েবসাইট হ্যাক করে তাতে একটি ভুয়া সংবাদ আপলোড করে। আর ওই ভুয়া খবরটিই উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদেশগুলোর মধ্যে কূটনৈতিক সংকট সৃষ্টি করেছে।

কাতার সংকটের ব্যাপারে এফবিআইয়ের চালানো তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ