বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

একদিনের আয় তিনশো কোটি ডলার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চীনের ইন্টারনেট ধনকুবের জ্যাক মা এক দিনেই তার সম্পত্তি বাড়িয়েছেন তিনশো কোটি ডলার। তাঁর মালিকানাধীন কোম্পানি 'আলিবাবা'র শেয়ারের দাম নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে বাড়তে থাকায় এক দিনেই তার সম্পদ এতটা বেড়ে গেছে।

বাজার বিশ্লেষকরা যা আশা করেছিলেন, তার চেয়েও অনেক বেশি ভালো ব্যবসা করছে আলিবাবা। ফলে শেয়ার বাজারে এই কোম্পানির শেয়ার এখন বেশ চাঙ্গা।

'আলিবাবা'কে চীনের ই-বে বলে গণ্য করা হয়। সমস্ত কিছুই বিক্রি হয় তাদের ইন্টারনেট সাইটে।

জ্যাক মা ১৯৯৯ সালে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি ইংরেজী শিক্ষক হিসেবে কাজ করতেন।

কাল আওয়ার ইসলামের বর্ষপূর্তি অনুষ্ঠান, যারা থাকছেন

ষাট হাজার ডলার দিয়ে জ্যাক মা তার ব্যবসা শুরু করেন। শুরুর দিকে তিনি তার ব্যবসা পরিচালনা করতেন নিজের অ্যাপার্টমেন্ট থেকে।

'আলিবাবা' এখন চীনের সবচেয়ে বড় ইন্টারনেট কোম্পানিগুলোর একটি। এর বাজার মূল্য এখন চল্লিশ হাজার কোটি ডলার।

জ্যাক মা এই মূহুর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বলে মনে করা হচ্ছে।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ