শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

অপকর্মে লিপ্ত হবে না, টাকা লাগলে আমার কাছে এসো: ছাত্রলীগকে ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতাদের উদ্দেশ করে বলেছেন, তোমরা অপকর্মে লিপ্ত হইয়ো না। যদি টাকার দরকার হয় আমার কাছে এসো আমি দিব।।

যখন ছাত্রত্ব শেষ করবে চাকরি দরকার হবে তখন আমার কাছে আসবে।  রাজনীতি করতে করতে বয়স শেষ হয়ে গেলেও আমি তোমাদের চাকরির ব্যবস্থা করব। এটা নেত্রী আমাকে বলে দিয়েছেন। এমন কিছু করবে না যাতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়। তবে ক্ষমতাসীন দল করি বলেই চাকরি পাবে তা নয়। রিটেনে টিকবে তারপর চাকরি। নিয়ম মতো আমি প্রত্যেকের জন্য চেষ্টা করব।

আজ রবিবার দুপুরে বুয়েট অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে দাবি করে তিনি বলেন, 'গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত অপপ্রচার রোধ করতে ছাত্রলীগকে একটা করে ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে। '

ওবায়দুল কাদের বলেন, 'মিছিলে না এলে সাধারণ ছাত্রছাত্রীদের হলে সিট বাতিল করবে, এটা চলবে না। তাদের বুঝাবে, তোমার ভালো আচরণ দিয়ে তাদের বুঝাবে। জোর করে ক্ষমতার দাপট দেখাবে না।

সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সহসভাপতি মেহেদী হাসান রনি, সোহান খান, মশিউর রহমান শরিফ, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু, সদস্য রাসেল খান প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ