বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

সর্বশক্তি নিয়ে কাতারের পাশে থাকার ঘোষণা দিল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সর্বশক্তি নিয়ে কাতারে পাশে খাকবে তুরস্ক। আঞ্চলিক সমস্যা সমাধানে ক্ষমতার সবটুকু দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতিও দেনেএরদোগান।

সৌদি আরবের নেতৃত্বে কাতারকে বয়কটের সিদ্ধান্ত থেকে দেশগুলোকে সরে আসার আহবান জানিয়ে এরদোগান বলেন,  কাতারকে বয়কট করে এ অঞ্চলের কোনো সমস্যার সমাধান হবে না।

রমজান মাস উপলক্ষে শুক্রবার ইফতারের পর তিনি জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সদস্যদের বলেন, আমরা আমাদের কাতারি ভাইদের পরিত্যাগ করব না।

সৌদি প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে এরদোগান বলেন, উপসাগরীয় অঞ্চলে আপনারা বৃহৎ এবং সবচেয়ে বেশি ক্ষমতাধর রাষ্ট্র। ভ্রাতৃত্বের জন্য আপনাদের কাজ করা উচিত; বিদ্বেষ ছড়ানো নয়। একসঙ্গে সবাই মিলে থাকার জন্য আপনাদের কাজ করা উচিত। এটা সৌদি আরবের পবিত্র মসজিদগুলোর রক্ষণাবেক্ষণকারীদের কাছ থেকে আমাদের প্রত্যাশা।

[কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিলেন এরদোয়ান]

তিনি বলেন, আমি মনে করি নিষেধাজ্ঞা সম্পূর্ণ বাতিল করা উচিত। বৃহস্পতিবার সৌদি আরব, বাহরাইন, মিসর এবং সংযুক্ত আরব আমিরাত যৌথ এক বিবৃতিতে জানায়, কাতারের ৫৯ জন ব্যক্তি এবং ১২টি দাতব্য প্রতিষ্ঠান সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত। এ ধরনের অভিযোগের ব্যাপারে এরদোয়ান বলেন, সেখানে এ ধরনের কিছু নেই। প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমি জানি।

এখনও পর্যন্ত সৌদি আরব, মিসর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ইয়েমেন ও মালদ্বীপ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। সর্বশেষ সেই তালিকায় নাম লিখিয়েছে জর্ডান। এতে করে কার্যত একঘরে হয়ে পড়েছে কাতার। একঘরে অবস্থা থেকে মুক্তি পেতে কাতারকে ইসলামপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং মিসরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন।

তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি বলছেন, নিজেদের পররাষ্ট্রনীতি বাদ দিয়ে কাতার অন্যদের কাছে বশ্যতা স্বীকার করবে না। এদিকে কাতারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে তুরস্ক। মিসরের মুসলিম ব্রাদারহুডের প্রতি উভয়ই সমর্থন জানিয়ে আসছে।

[কাতারকে বয়কটের অন্যতম লক্ষ্য আলজাজিরার কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া]

[কাতার সংকটের নেপথ্য কারণ আল জাজিরায় রাশিয়ান হ্যাকারদের হামলা!]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ