শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

জান্নাত ও আখেরাতের পাসপোর্টসহ দুই জেএমবি সদস্যকে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জান্নাত ও আখেরাতের পাসপোর্টসহ দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং ‘জান্নাত ও আখেরাতের পাসপোর্ট’ পাওয়া যায়।

মুফতি মাহমুদ বলেন, গ্রেফতার হওয়া দু’জন জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য। এদের মধ্যে একজন নিষিদ্ধ সংগঠনটির ‘দাওয়াতি আমির’ ইমরান আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শুরা সদস্য ও অর্থ যোগানদাতা এবং ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদ (৩৭) ও তার সহযোগি মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছে, সে জেএমবি’র অর্থ সহায়ক। এছাড়াও সংগঠনটির উর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখত ও তার বাসায় দেখা করত।

কর্তৃত্ববাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে যাক আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ