রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে গ্রেপ্তার বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলাম জামিনে মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম (৪৫) কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার ব্রঙ্কসের ‘ভারমন সি বেইন কারেকশনাল সেন্টার’ থেকে  তিনি জামিনে মুক্তি পান। বাংলাদেশ সময় আজ বুধবার সকালে নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল শামীম আহসান বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিককে গ্রেফতারের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য গত সোমবার (১২ জুন) নিউ ইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মাদ সাহেদুল ইসলামকে তার গৃহকর্মীর করা এক মামলায় গ্রেফতার করা হয়েছিল।

নিউইয়র্কে কুটনীতিক গ্রেফতারের প্রতিবাদ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ