শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

কাবুলে মসজিদে বোমা হামলায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন।

তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির পুলিশ।

আফগানিস্তানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে,  গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় শহরের দস্ত-ই-বারচি অঞ্চলের আল-জহরা মসজিদে এ বিস্ফোরণ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই গুলির শব্দও শোনা গিয়েছে। ফলে, হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছে দেশটির পুলিশ। এদিকে এখন এই হামলার দায় স্বীকার করে কেউ কোনো বক্তব্য দেয়নি।।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেছেন হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। কিন্তু রিপোর্ট এখনও আসেনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ