রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

মূর্তি স্থাপন ও হাফেজ্জি হুজুরের নাম বাদ দেয়া একই সূত্রে গাঁথা: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, গ্রীক মূর্তি স্থাপন দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ঈমান আকীদা ও চিন্তা চেতনার পরিপন্থী। মূর্তি স্থাপন মুসলিম দেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না।

তিনি আরও বলেন,  গুটিকয়েক নাস্তিক্যবাদীর কাছে সরকার মাথা নত করলে দেশের ৯৫ ভাগ মুসলমানের ক্ষোভের বিস্ফোরণ ঘটতে সময় লাগবে না। তিনি বলেন মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরী করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

মূর্তি সরালে নাকি মসজিদও সরাতে হবে, সুলতানা কামালের এতবড় স্পর্ধা!

আজ রবিবার বিকালে রাজধানীর কদমতলী থানা খেলাফত আন্দোলন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব আজিজুল হক খসরুর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফী, যুগ্ম সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন প্রিন্সিপাল শফিকুল ইসলাম, মোঃ আব্দুর রব, মুফতি আনিসুর রহমান, ফেরদৌস আহমদ কোরাইশি, মাস্টার জামালউদ্দিন, জাহাঙ্গির আলম, কামাল আহমদ, এস.আর.খান ও ছাত্রনেতা নাজমুল হাসান ফাহিম প্রমূখ।

মাওলানা ফিরোজ আশরাফী বলেন, সড়কের নামফলক থেকে হাফেজ্জী হুজুরের নাম বাদ দেওয়া এবং গ্রীক মূর্তি স্থাপন করা একই সূত্রে গাথা। তিনি বলেন মূর্তি থাকবে মন্দিরে; রাস্তাঘাটে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ