রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

সংসদে অর্থমন্ত্রীর ‘রাবিশ’ নিয়ে প্রশ্ন তুললেন জাপার এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কথায় কথায় অর্থমন্ত্রীর ‘রাবিশ’ বলা কৌশলের অংশ নাকি বয়সের ভার তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির এক সংসদ সদস্য। রবিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় জাতীয় পার্টির লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান এই প্রশ্ন তোলেন।

জাতীয় সংসদের অধিবেশনঅর্থমন্ত্রীর কঠোর সমালোচনা করে মোহাম্মদ নোমান বলেন, ‘উনি (অর্থমন্ত্রী) কথায় কথায় রাবিশ বলেন। আগে আমরা হাসতাম এখন সাধারণ মানুষ হাসে। এটা উনার বয়সের ভার, নাকি কৌশল বলা মুশকিল।’

প্রস্তাবিত বাজেটের বিষয়ে তিনি বলেন, ‘বাজেট নিয়ে আলোচনা করে কী হবে? আমরা যত মায়াকান্নাই করি না কেন বাজেট কণ্ঠভোটে পাস হয়ে যাবে। আমরা বার বার উন্নয়নের মহাসড়কে ওঠার কথা শুনছি, কিন্তু এই উন্নয়নের মহাসড়কের সিঁড়ি জনগণ খুঁজে পাচ্ছে না।’

অর্থমন্ত্রী ও মোহাম্মদ নোমানপ্রধানমন্ত্রীর উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, ‘দলের নেতা-কর্মীদের লোভাতুর জিহ্বায় লাগাম দিন, দেশ ভাল নেই। মানুষকে অন্ধকারে রেখে পার পাওয়া যাবে না। জনগণকে ঘুমপাড়িয়ে রেখে রাজনীতি করা যাবে না।’

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য আবু হোসেন বাবলা বলেন, ‘পাহাড়ে মৃত্যুর দায় কে নেবে? প্রকৃতির ওপর দায় দিলে প্রকৃত অপরাধীরা ছাড়া পাবে। বন উজাড় করা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয় না। ঢাকা, চট্টগ্রাম সাম্প্রতিক বৃষ্টিতে ডুবে গিয়েছিল। অনেকে উপহাস করেন, নৌকায় ভোট দিয়েছেন তাই সরকার নৌকায় চড়াচ্ছে। আগামীতে মনে হয় তারা আর খুশি মনে নৌকায় উঠবেন না।’

আগামী নির্বাচনে ইসলামি মূল্যবোধের শক্তি রাষ্ট্রক্ষমতায় আসবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ