আওয়ার ইসলাম:১৯ জুন ২৩ রমজান সোমবার প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বদরের চেতনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রাজধানীতে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিমউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আজিমউদ্দিন বলেন, বদরের চেতনা বুকে ধারণ করে দীন কায়েমের আন্দোলনে আলেম সমাজকেই এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দ্বিতীয় হিজরীতে সাহাবায়ে কেরাম রমজান মাসে রোজা অবস্থায় মুশরিকদের বিরুদ্ধে লড়াই করছেন। সাহাবায়ে কেরাম যদি সেদিন পিছপা হতেন হয়তো তাহলে আজ ইসলাম আমাদের পর্যন্ত আসতো না, সুতরাং আমরা যদি নিজেদেরকে সাহাবায়ে কেরামের অনুসারী দাবী করে থাকি তাহলে বদরের চেতনাকে বুকে ধারণ করে এই রমজান মাসেই তাগুতী সমাজ পরিবর্তন করে ইসলামী সমাজ কায়েমের জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে।
এতে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উত্তরা আল মানহাল মডেল কওমি মাদরাসার মুহতামিম মুফতি কেফায়াতুল্লাহ আযহারী।
অ্যাসোসিয়েশনের সভাপতি ক্বারী মাসুম বিল্লাহের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল মুফতি নেয়ামতুল্লাহ আমিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,মাদরাসা ইমাম বোখারী উত্তরার প্রতিষ্ঠতা ও পরিচালক মুফতি অহিদুল আলম, উত্তরার বিশিষ্ট আলেম মুফতি শহিদুল্লাহ, ইসলামী শরীইয়া আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রফিকুন্নবি হক্কানি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস (খ) শাখার সভাপতি জনাব জাহিদুজ্জামান, ডা.মাও. শামছুদ্দোহা, শাহাবুদ্দিন আহমাদ খন্দকার, মাও.আব্দুল জাব্বার, মাও. গাজী মাসুদুর রহমান, মাও. আবুল হাসান,মাও.আশরাফুল ইসলাম নুরি, হাফ