শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
একটি ভাইরাল ভিডিও, এক আলেম এবং অজানা কিছু প্রশ্ন ‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে ‘অবাক’এর ইফতার মাহফিল ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল ২১ জুন ২৫ রমজান বৃহস্পতিবার রাজধানীর গুলিস্থানে খন্দকার কনভেনশন সেন্টারে অধিকার বাস্তবায়ন কমিটি ‘অবাক’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগরেরর সভাপতি হারুন অর রশীদ।

সভাপতির স্বাগত বক্তব্যে হারুন অর রশীদ বলেন, দেশে অধিকার বঞ্চিত মানুষের সংখ্যা অসংখ্য, অগনিত। অধিকার বঞ্চিতদের নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন কাজ করছে তবে তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। সব সংগঠনের পক্ষে সব মানুষের কাছে পৌঁছা সম্ভব হয় না।

এজন্য অধিকার বঞ্চিতদের নিয়ে কাজ করার আরো বেশি বেশি ক্ষেত্র তৈরি করতে হবে। অধিকার বাস্তবায়ন কমিটি ‘অবাক’ এর প্রতিষ্ঠা ও এর মহতি উদ্যোগের জন্য এর কলাকুশলীদের আমি সাধুবাদ জানাই।

‘অবাক’ এর সভাপতি আখতারুজামান মাহদীর পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেনে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এর সহ সম্পাদক শাহনূর শাহীন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, আহমাদ আবু জাফর, মুহাম্মদ আব্দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, শেখ মাহবুব, মাহমুদ বাঙালী, আরমান হুসাইন, হেদায়েতুল্লাহ, ইয়াকুব আলী সালাহ উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথির দোয়া ও মুনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ